Ayushman Bharat Card West Bengal 2026: নাম আছে কিনা দেখবেন কীভাবে, কার্ড ডাউনলোড, হাসপাতাল তালিকা ও সম্পূর্ণ গাইড

Ayushman Bharat Card List West Bengal 2026

Ayushman Bharat Card কী?

ভারত সরকারের Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) বর্তমানে দেশের অন্যতম বৃহৎ স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবার নির্দিষ্ট স্বাস্থ্যবিমা (বছরে ৫ লক্ষ টাকা) সুবিধা পেতে পারে এবং অনুমোদিত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পায়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নতুন সরকার ক্ষমতায় আসার পর এবার আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনায় যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে কেন্দ্রের ন্যাশনাল হেলথ অথরিটির (NHA) সঙ্গে মউ স্বাক্ষর করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে পশ্চিমবঙ্গের অনেক নাগরিক বর্তমানে জানতে চাইছেন তাদের নাম Ayushman Bharat -এর তালিকায় রয়েছে কিনা, যদি না থাকে কীভাবে আবেদন করবেন, কীভাবে Ayushman Card ডাউনলোড করবেন এবং কোন হাসপাতালে এই কার্ড ব্যবহার করা যাবে।

আজকের এই প্রতিবেদনে Ayushman Bharat Card সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

Ayushman Bharat portal login page

West Bengal Ayushman Bharat Card 2026: এক নজরে

বিষয়তথ্য
প্রকল্পের নামAyushman Bharat PM-JAY
পরিচালনাকারীভারত সরকার
সরকারি বিভাগস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর
সুবিধাস্বাস্থ্যসুরক্ষা
কার্ডAyushman Bharat Card
ব্যবহারঅনুমোদিত হাসপাতালে
নিবন্ধনের মাধ্যমPMJAY পোর্টাল, আয়ুষ্মান অ্যাপ এবং কমন সার্ভিস সেন্টার (CSC) অথবা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জন কল্যাণ শিবির
অফিসিয়াল সরকারি ওয়েবসাইটhttps://beneficiary.nha.gov.in/
Helpline Number১৪৫৫৫ এবং ১৮০০-১১১-৫৬৫

Ayushman Bharat Card থাকলে কী সুবিধা পাওয়া যাবে?

আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat – PMJAY) -এর অধীনে ইস্যু করা একটি ডিজিটাল স্বাস্থ্য কার্ড। এই কার্ডের যোগ্য উপভোক্তার নিম্নোক্ত সুবিধা গুলো উপভোগ করতে পারে

  • চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সুবিধা:
    • যোগ্য সুবিধাভোগীরা এই কার্ড ব্যবহার করে পরিবার প্রতি বার্ষিক ₹৩০,০০০ থেকে ₹৫,০০,০০০ পর্যন্ত নগদবিহীন চিকিৎসা সুবিধা পেতে পারেন।
  • ক্যাশলেস চিকিৎসা:
    • যোগ্য উপকারভোগীরা অনুমোদিত হাসপাতালে নির্দিষ্ট চিকিৎসা সুবিধা পেতে পারেন।
  • দেশজুড়ে ব্যবহার:
    • অনেক ক্ষেত্রে দেশের বিভিন্ন রাজ্যের অনুমোদিত হাসপাতালে সুবিধা পাওয়া যায়।
  • ডিজিটাল কার্ড:
    • মোবাইল বা প্রিন্ট কপি ব্যবহার করা যায়।

আয়ুষ্মান ভারত কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আয়ুষ্মান কার্ড নিবন্ধন, সুবিধাভোগী যাচাইকরণ বা ই-কেওয়াইসি চলাকালীন নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হতে পারে:

  • আধার কার্ড Aadhaar Card:
    • পরিচয় যাচাই এবং আধার-ভিত্তিক প্রমাণীকরণের জন্য আধার কার্ডের প্রয়োজন হতে পারে।
  • মোবাইল নং – Mobile Number:
    • ওটিপি যাচাইয়ের জন্য আধার-সংযুক্ত মোবাইল নম্বর দরকার হতে পারে।
  • পারিবারিক তথ্য – Family Details:
    • সুবিধাভোগী উপভোক্তা অনুসন্ধানের জন্য রেশন কার্ড বা পারিবারিক পরিচয়পত্রের বা পারিবারিক যাচাইয়ের জন্য পারিবারিক সম্পর্কের প্রমাণপত্রের প্রয়োজন হতে পারে।
  • ঠিকানা প্রমাণপত্র – Address Proof:
  • ছবি – Photo:
    • পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হতে পারে।
  • অন্যান্য নথি:
    • প্যান কার্ড বা বিকল্প পরিচয়পত্র, আয়ের শংসাপত্র (যদি প্রযোজ্য হয়) প্রয়োজন হলে জাতিগত শংসাপত্র

নিজের নাম Ayushman Bharat Card -এর সুবিধাভোগীর তালিকায় আছে কিনা দেখবেন কীভাবে?

Ayushman Card Eligibility: আপনি কি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন? জেনে নিন ঘরে বসে যাচাই করার পদ্ধতি

  • প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in-এ যেতে হবে।
  • স্ক্রিনের উপরের ডানদিকে ‘আমি কি যোগ্য’ অপশনটি ক্লিক করতে হবে।
  • ক্যাপচা দিয়ে মোবাইল নম্বর দিতে হবে এবং তারপর ফোনে প্রাপ্ত OTP দিয়ে লগইন করতে হবে।
  • এরপর প্রকল্পের নাম, রাজ্যের নাম, জেলার নাম, নির্বাচন করে আধার নম্বর অথবা পরিবারের কোনও সদস্যের নাম অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে।
  • আবার স্ক্রিনে আসা ক্যাপচা কোড দিতে হবে।
  • কয়েক সেকেন্ডের মধ্যেই জানতে পারবেন আপনার নাম এই স্কিম তালিকায় রয়েছে কি না। যোগ্য হলে আপনার নাম, পরিবারের যোগ্য সদস্যদের বিবরণ স্ক্রিনে দেখা যাবে।
Ayushman Bharat eligibility check

Ayushman Card Download করার পদ্ধতি

  • অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • বেনিফিশিয়ারি লগইন করুন
  • Beneficiary Dashboard খুলুন
  • নিজের নাম নির্বাচন করুন
  • Download Card অপশন নির্বাচন করুন
  • PDF সংরক্ষণ করুন

স্বাস্থ্যসাথী থাকলে আয়ুষ্মান মিলবে?

স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত কার্ড হোল্ডারকে আয়ুষ্মান ভারতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাঁদেরও সুযোগ থাকছে। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা -NFSA -র (PHH, SPHH, AAY Ration Card Holder) অন্তর্ভুক্ত পরিবারগুলোও সয়ংক্রিয়ভাবে আয়ুষ্মান ভারতের জন্য যোগ্যতা অর্জন করবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, কর্মসূত্রে বা শিক্ষার জন্য বাইরের রাজ্যে থাকা মানুষও পাবেন আয়ুষ্মান প্রকল্পের সুবিধা।

পশ্চিমবঙ্গে Ayushman Card ব্যবহার করার আগে যা জানবেন

  • হাসপাতাল তালিকা যাচাই করুন
  • নথি সঙ্গে রাখুন
  • মোবাইল নম্বর আপডেট রাখুন
  • সরকারি তথ্য অনুসরণ করুন

আয়ুষ্মান ভারত কার্ড সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্নোত্তর

Ayushman Card কি বিনামূল্যে?

যোগ্য উপকারভোগীরা সরকারি নিয়ম অনুযায়ী সুবিধা পেতে পারেন।

পশ্চিমবঙ্গে Ayushman Card ব্যবহার করা যাবে?

সরকারি নির্দেশিকা অনুযায়ী অনুমোদিত হাসপাতালে ব্যবহার করা যায়।

মোবাইল দিয়ে কার্ড ডাউনলোড করা যাবে?

হ্যাঁ, সরকারি পোর্টালের মাধ্যমে।

Aadhaar বাধ্যতামূলক কি?

অনেক ক্ষেত্রে Aadhaar যাচাই গুরুত্বপূর্ণ।

আয়ুষ্মানের কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন?

আপনার আধার নম্বর বা নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে PMJAY ওয়েবসাইটে লগ ইন করে আপনার আয়ুষ্মান কার্ডের অবস্থা জানতে পারবেন।

আয়ুষ্মান কার্ড কি বেসরকারি হাসপাতালেও গ্রহনযোগ্য

হ্যাঁ, সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল গুলোতেও আয়ুষ্মান কার্ড গ্রহণীয় হবে।

উপসংহার

Ayushman Bharat Card বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসুরক্ষা কার্ড। আপনি যদি এই প্রকল্পের আওতায় থাকেন, তাহলে নিজের তথ্য যাচাই (E-Kyc) করে কার্ড সংগ্রহ করে রাখুন এবং শুধুমাত্র সরকারি উৎসের তথ্য অনুসরণ করুন।

আয়ুষ্মান ভারত, অফিসিয়াল হেল্পলাইন নম্বর: ১৪৫৫৫ এবং ১৮০০-১১১-৫৬৫

RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…

ফেসবুক পেজফলো করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলফলো করুন
ইউটিউব চ্যানেলসাবস্ক্রাইব করুন
টেলিগ্রাম চ্যানেলজয়েন করুন
এক্স হ্যান্ডেল (টুইটার)ফলো করুন
ইনস্টাগ্রামফলো করুন