Annapurna Yojana Online Application Process: অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেতে আর কোথাও যেতে হবেনা। সহজে বাড়িতে বসে মোবাইল থেকেই করুন আবেদন

Annapurna Yojana Online Application Process Annapurna Yojana Online Application Process

Annapurna Yojana Online Application

Annapurna Yojana Online Application Process: অন্নপূর্ণা যোজনা অনলাইন ফর্ম ফিল আপের টোটাল প্রসেসটাই অনলাইনেই হবে। আপনাকে কোথাও কিছু ফর্ম জমা দিতে যাওয়ার দরকার নেই। খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে করে নিতে পারবেন আবেদন। বাড়িতে বসে অনলাইনে কিভাবে আবেদন করবেন, দেখে নিন অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন পদ্ধতি…

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Table of Contents

অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন আবেদন করার পূর্বে কি কি প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট রাখতে হবে আগে সে বিষয়ে জেনে নেওয়া যাক। যাতে ফর্ম পূরণ করতে বসে কোণো সমস্যায় না পড়তে হয়।

অন্নপূর্ণা যোজনা (অন্নপূর্ণা ভান্ডার) এ আবেদনের যোগ্যতা (Annapurna Yojana eligibility criteria)

অন্নপূর্ণা যোজনা (বা অন্নপূর্ণা ভাণ্ডার)-এর মূল যোগ্যতা হলো আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়সী হতে হবে।

অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? Annapurna Yojana Online Application Documents

অন্নপূর্ণা যোজনায় অনলাইন আবেদনের ক্ষেত্রে পরিবারের তথ্য প্রদানের জন্য বেশ কিছু ডকুমেন্ট কাছে রাখা প্রয়োজন। পরিবারের সকলের আধার কার্ড ও ভোটার কার্ড ৫০ থেকে ২০০ কেবির মধ্যে সাইজে স্ক্যান করে পিডিএফ, জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে মোবাইলে সেইভ করে রাখুন। এছাড়াও আবেদনের সময় নীচে দেওয়া প্রয়োজনীয় নথিগুলি হাতের কাছে রাখুন…

  • মোবাইল নাম্বার (Mobile No):
    • পরিবারের একটি সক্রিয় মোবাইল নাম্বার কাছে রাখুন। ওটিপি যাচাই করা হবে। এখানে তার সাথে বলা হয়েছে, একটা ফোন নাম্বার দিয়ে একটা ফ্যামিলির ফর্ম ফিলাপই করা যাবে।
  • আধার কার্ড (Aadhaar Card):
    • পরিবারের প্রত্যেকের আধার কার্ড স্ক্যান করে রাখুন।
  • আধার সংযুক্ত মোবাইল নাম্বার (Aadhaar Linked Mobile No):
    • পরিবারের প্রত্যেকের আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার সাথে রাখুন।
  • ভোটার কার্ড (Voter Card):
    • পরিবারের আঠারোর্ধ প্রাপ্তবয়স্ক প্রত্যেক সদস্যের ভোটার কার্ড স্ক্যান করে রাখুন।
  • রেশন কার্ড (Ration Card):
    • পরিবারের ডিজিটাল রেশন কার্ড থাকলে , সেটি সঙ্গে রাখুন। ফর্ম ফিল আপ করার সময় তথ্য দিতে হবে।
  • প্যান কার্ড (Pan Card):
    • পরিবারের যেসকল সদস্যের প্যান কার্ড আছে, তাদের প্যান কার্ড কাছে রাখুন, প্যান কার্ডের তথ্য প্রদান করতে হবে।
  • স্বাস্থ্য সাথি কার্ড (Swastha Sathi Card):
    • কোনো সদস্যের স্বাস্থ্য বিমা (সরকারি/বেসরকারি) থাকলে, তার তথ্য প্রদান করতে হবে।
  • জমির রেকর্ড/পরচা (Land Record):
    • পরিবারের মোট জমির পরিমান দেওয়ার জন্য জমির রেকর্ড/পর্চা দেখে নিন।

বিঃদ্রঃ যেহেতু ডিবিটির ( DBT – ⁠Direct Benefit Transfer ) মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক একাঊণ্টে টাকা পাঠানো হবে, ফলে অনলাইনে আবেদনের ক্ষেত্রে ব্যাংক একাউণ্টের কোণো তথ্য চাওয়া হচ্ছে না।

অন্নপূর্ণা যোজনা অনলাইন ফর্ম ফিলাপ পদ্ধতি (Annapurna Yojana Online Application Process):

অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিলাপ করার জন্য প্রথমে আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার (Chrome, Mouzila Firefox, Etc…) ওপেন করে নিতে হবে। এরপর ANNAPURNA YOJANA -র সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিংক নীচে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখান থেকেই অন্নপূর্ণ যোজনার অনলাইন ফর্ম ফিলাপ আপনারা করতে পারবেন। তবে তার আগে এই প্রতিবেদনটি ভালোভাবে পড়ে নিন, যাতে অনলাইন আবেদন করার সময় কোণও সমস্যায় না পড়তে হয়।

ওয়েবসাইটে আসার পর এখানে Citizen Portal নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য।

এরপর আপনাকে আপনার জেলা পছন্দ করে নিতে হবে।

তারপর আপনার ফোন নাম্বার যেটা আছে, সেটা এখানে বসিয়ে পরের বক্সে captcha দিয়ে Request OTP তে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ছ’সংখ্যার OTP চলে আসবে, নির্দিষ্ট ঘরে OTP টি বসিয়ে Verify & Continue করুন।

এবার মূল আবেদন ফর্ম খুলবে এখানে নীচে দেওয়া তথ্য গুলো সঠিকভাবে বসাতে হবে…

অন্নপূর্ণা যোজনা আবেদনপত্রে যে বিবরণগুলি পূরণ করতে হবে

অন্নপূর্ণা যোজনা ফর্মে নিম্নলিখিত বিবরণগুলি পূরণ করতে হবে:

  • পারিবারিক পরিচয়:
    • পরিবারের প্রধানের (HOF) বিবরণ, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, পরিবারের সদস্যদের বিবরণ, পরিবারের প্রধান এবং সকল সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ও EPIC-এর বিবরণ।
  • রেশন কার্ড/ খাদ্য ভর্তুকি:
    • পরিবারের ডিজিটাল রেশন কার্ড আছে কি না, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন সংগ্রহ করে কি না এবং কার্ডটির ধরন কী।
  • সম্পদ:
    • পরিবারের মালিকানাধীন বাড়ি, জমিজমা, যানবাহন ও বীমার বিবরণ।
  • আয়/পেশা:
    • কোনো সদস্য আয়কর প্রদান করেন কিনা, তিনি সাংবিধানিক পদে অধিষ্ঠিত কিনা, সাংসদ, বিধায়ক বা স্থানীয় সংস্থার প্রতিনিধি কিনা, সরকারি পেনশনভোগী কিনা অথবা জিএসটি-র অধীনে নিবন্ধিত কিনা; সকল সদস্যের প্যান কার্ড, কর্মসংস্থানের প্রকৃতি এবং সাক্ষরতার অবস্থা;
  • পরিবারের মোট বার্ষিক আয়। অন্যান্য পরিচয়পত্র:
    • সিএএ আবেদনের অবস্থা, অন্যান্য ক্রেডিট/আইডি কার্ডের বিবরণ, এসআইআর ২০২৬ থেকে বাদ দেওয়া সংক্রান্ত ট্রাইব্যুনালে বিচারাধীন কোনো মামলা থাকলে তার বিবরণ।
  • সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিবর্গ:
    • পরিবারের বিদ্যালয়গামী সকল সন্তানের বিবরণ এবং তাদের টিকাকরণের অবস্থা।
  • সরকারি প্রকল্পের আওতাভুক্ত সুবিধা:
    • কোনো সদস্য সরকারি প্রকল্পের আওতাভুক্ত সুবিধা পান কিনা এবং যদি পান, তবে তাকে বাদ দেওয়ার কারণসমূহ।
  • ঘোষণা ও সম্মতি:
    • সম্মতি জানাতে ও স্বাক্ষর করতে রাজি আছেন।

অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেনা?

পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার (অন্নপূর্ণা ভাণ্ডার) ক্ষেত্রে সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ড না থাকলে কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না। নিচের শর্তগুলো পূরণ করলে মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না:

  • বয়সের সীমাবদ্ধতা:
    • ২৫ বছরের কম বা ৬০ বছরের বেশি বয়সী কোনও নারী এই যোজনার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • পেশাগত শর্ত:
    • পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন বা কর প্রদানকারী (Income Tax Payee) হন, তবে সেই পরিবারের মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না।
  • নাগরিকত্ব:
    • শুধুমাত্র ভারতীয়রাই এই সুবিধা পাবেন। অন্য রাজ্যের বাসিন্দা বা বিদেশী নাগরিকরা এই প্রকল্পের টাকা পাবেন না। তবে CAA -তে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • ভোটার তালিকার SIR সংক্রান্ত ডেটা:
    • মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, বা নির্দিষ্ট তথ্য যাচাইয়ের সময় (SIR) অনুপস্থিত থাকা ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ট্রাইবুনালে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

অন্নপূর্ণা যোজনা (বা অন্নপূর্ণা ভাণ্ডার) স্ট্যাটাস চেক (Annapurna Yojana Status Check Online)

অন্নপূর্ণা যোজনা (বা অন্নপূর্ণা ভাণ্ডার) স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। নিচে বিস্তারিত ধাপগুলো দেওয়া হলো:

  • ১. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল রেজিস্ট্রি বা সংশ্লিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে State Social Registry লিংকে যান।
  • ২. সেখানে আপনার আবেদন করার সময় দেওয়া রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
  • ৩. এরপর ড্যাশবোর্ড থেকে Track Application Status অপশনটি বেছে নিন।
  • ৪. আপনার আবেদনের বিবরণ এবং অ্যাকাউন্টে টাকা আসার স্থিতি (Payment Status) সেখানে দেখতে পাবেন।

তাৎক্ষণিক কোনো সহায়তার জন্য আপনার এলাকার ব্লক অফিস বা পুরসভা অফিসে যোগাযোগ করতে পারেন।

অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ – Annapurna Yojana)

অন্নপূর্ণা ভান্ডারের জন্য কীভাবে আবেদন করবেন?

আপনি অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন এর মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও, আপনি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে বিডিও অফিস বা পৌরসভা অফিসে অফলাইনেও ফর্ম জমা দিতে পারেন।

অন্নপূর্ণা ভান্ডারের অধীনে কত টাকা দেওয়া হবে?

এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি জমা করা হবে।

পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার কবে শুরু হবে?

পশ্চিমবঙ্গ সরকার ৩ জুন ২০২৬ তারিখে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে। ফলে, যোগ্য মহিলারা এই প্রকল্পের অধীনে জুন ২০২৬ থেকেই আর্থিক সহায়তা পেতে শুরু করবেন।

অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল সরকারি ওয়েবসাইট কোনটি?

পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সরকারি ওয়েবসাইট হলো https://socialregistry.wb.gov.in/।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিদ্যমান সুবিধাভোগীরা কি এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন?

হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান সুবিধাভোগীরা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্থানান্তরিত হবেন। তবে পরিষেবা চালু রাখার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন অথবা অফলাইন ফর্ম জমা করে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রকল্পের নামঅন্নপূর্না যোজনা (Annapurna Yojana)
এলাকাসমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে
সরকারি বিভাগমহিলা ও শিশু কল্যাণ বিভাগ
উদ্বোধনের তারিখ৩ জুন ২০২৬
সুবিধাপ্রতি মাসে ₹৩,০০০
যোগ্যতা২৫ থেকে ৬০ বছর বয়সী পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দারা
আবেদনের ধরনঅনলাইন অথবা অফলাইন মোড
আবেদন জমা নেওয়ার সময়সীমা২৭ মে ২০২৬ থেকে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত (২৭ মে ২০২৬ থেকে ৯০ দিন)
অফিসিয়াল পোর্টালhttps://socialregistry.wb.gov.in/

Annapurna Yojana Online Application Process

RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…

ফেসবুক পেজফলো করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলফলো করুন
ইউটিউব চ্যানেলসাবস্ক্রাইব করুন
টেলিগ্রাম চ্যানেলজয়েন করুন
এক্স হ্যান্ডেল (টুইটার)ফলো করুন
ইনস্টাগ্রামফলো করুন