west Bengal by election 2024
west Bengal by election 2024: আবারো ভোট বাংলায়… প্রার্থী ঘোষণা করেছে তৃনমূল। আসন্ন পশ্চিমবঙ্গের চার বিধান সভা উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ১০ই জুলাই ২০২৪। রায়গঞ্জ থেকে তৃনমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ থেকে মুকুট মনি অধিকারী, মানিকতলা থেকে সাধন পান্ডের স্ত্রী সুপতি পান্ডে এবং বাগদাহ থেকে মতুয়া পরিবারের মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুর। সদ্যই সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। তাতে এরাজ্যে যথেষ্ট ভালো ফল করেছে শাসক দল তৃনমূল কংগ্রেস। ৪২ আসনের মধ্যে একাই দখলে নিয়েছে ২৯ টি আসনের। বিরোধী দল বিজেপি গতবারের ১৮ থেকে কমে এবারে পেয়েছে ১২টি আসন। বাম কংগ্রেস আসন সমঝোতা করে জোটে করে লড়াই করলেও, তাদের ঝুলিতে গিয়েছে মাত্র ১টা আসন।এরই মাঝে আবারো রাজ্যের ৪ আসনে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। তারই প্রার্থী তালিকা আজ প্রকাশ করল তৃনমূল। তবে এখনো বিরোধী দলের প্রার্থী সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এখন দেখার বিষয় সদ্য ভালো ফল করা তৃনমূলকে টেক্কা দিতে কাকে প্রার্থী করবে বিরোধীরা। সবার নজর এখন সেদিকেই।
| ক্রমিক নং | বিধানসভা কেন্দ্র | প্রার্থী |
| ১ | রায়গঞ্জ | কৃষ্ণ কল্যাণী |
| ২ | রানঘাট দক্ষিণ | মুকুট মনি অধিকারী |
| ৩ | মানিকতলা | সুপতি পান্ডে |
| ৪ | বাগদাহ | মধূপর্না ঠাকুর |

RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে
- Ayushman Bharat Card West Bengal 2026: নাম আছে কিনা দেখবেন কীভাবে, কার্ড ডাউনলোড, হাসপাতাল তালিকা ও সম্পূর্ণ গাইড
- Jan Kalyan Shivir 2026: ৫৫টিরও বেশি সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে, কারা আবেদন করতে পারবেন, কী নথি লাগবে ও সম্পূর্ণ গাইড
- Annapurna Yojana Online Application Process: অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেতে আর কোথাও যেতে হবেনা। সহজে বাড়িতে বসে মোবাইল থেকেই করুন আবেদন
- Annapurna Yojana: “অন্নপূর্ণা যোজনা” পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প 2026: মহিলাদের জন্য মাসিক 3000 টাকার আর্থিক সহায়তা, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য
- পাঁশকুড়ার প্রতাপপুরে অনুষ্ঠিত হলো পীর আল্লামা মরহুম সৈয়দ খালেদ হোসাইন সাহেবের সওয়াব রেশানি মজলিস

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.