Nawshad Siddiqui ISF: একক শক্তিতে লড়াই করেও যেসব আসনে ভালো ফল করেছে নওশাদ সিদ্দিকী’র আইএসএফ
এই প্রথম লোকসভা ভোটে একক শক্তিতে লড়াই করেও রাজ্যের চারটি কেন্দ্রে তৃতীয় স্থানে নওশাদ সিদ্দিকী’র আইএসএফ (isf)।
জোট নিয়ে নানা টানাপোড়েনের পরে সবশেষে একক ভাবে রাজ্যের বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়ে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আইএসএফ। শেষমেষ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হয়েছে গত ৪ই জুন। তবে কোনো আসনে জয়লাভ করতে না পারলেও বেশ কয়েকটি আসনে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।
বারাসাত, বসিরহাট, মথুরাপুর, জয়নগর কেন্দ্রে তৃতীয় স্থানে চলে এলো পীরজাদা নওশাদ সিদ্দিকীর আইএসএফ। বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ভোট পেয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৫০০ ভোট, বারাসাত লোকসভায় পেয়েছে ১ লক্ষ ২১ হাজার ৪৪০, মথুরাপুর কেন্দ্রে ৮৭ হাজার ৬০৬ ও জয়নগরে পেয়েছে ৬৫ হাজার হাজার ৩৭২ ভোট।
এছাড়াও যাদবপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া সহ একাধিক কেন্দ্রেও ভালো ফল করেছে দলটি। প্রবল বিজেপি বিরোধী হাওয়ার মধ্যেও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে যেভাবে মানুষ ভোট দিয়েছে, তাতে হয়তো আগামী বিধানসভায় বিজেপি বিরোধী দলগুলো তাকে কাছে টানার চেষ্টা করতে পারে।
ফলাফল ঘোষণার পর নওশাদ সিদ্দিকী বলেন –
“হেরে হতাশা হবার জায়গা নেই, এটা টি২০ নয়, আর ওয়ানডেও নয়, এটা টেস্ট খেলা। আজ হয়নি কিন্তু আগামী তে হবে” আশাবাদী নওশাদ সিদ্দিকী। তিনি আরো জানান সমাজ পরিবর্তনের লক্ষ্যে আগামী দিনেও একইভাবে লড়াই জারি থাকবে তাঁর।
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে
Loksabha Election Result WB 2024: লোকসভা নির্বাচন ২০২৪ এ পশ্চিমবঙ্গের ফলাফল…
Ayushman Bharat Card West Bengal 2026: নাম আছে কিনা দেখবেন কীভাবে, কার্ড ডাউনলোড, হাসপাতাল তালিকা ও সম্পূর্ণ গাইড
Ayushman Bharat Card কী? ভারত সরকারের Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) বর্তমানে দেশের অন্যতম বৃহৎ স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবার নির্দিষ্ট স্বাস্থ্যবিমা (বছরে ৫ লক্ষ টাকা) সুবিধা পেতে পারে এবং অনুমোদিত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পায়। WhatsApp Channel Join Now Telegram Channel Join Now নতুন সরকার ক্ষমতায় আসার পর এবার…
Jan Kalyan Shivir 2026: ৫৫টিরও বেশি সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে, কারা আবেদন করতে পারবেন, কী নথি লাগবে ও সম্পূর্ণ গাইড
Jan Kalyan Shivir 2026: পশ্চিমবঙ্গ সরকার ২০২৬ সালে প্রথমবারের মতো জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir) কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। অনেক সময় নাগরিকরা জানতেই পারেন না যে তারা কোনো সরকারি প্রকল্পের জন্য যোগ্য কি না, অথবা আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্যের…
Annapurna Yojana Online Application Process: অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেতে আর কোথাও যেতে হবেনা। সহজে বাড়িতে বসে মোবাইল থেকেই করুন আবেদন
Annapurna Yojana Online Application Annapurna Yojana Online Application Process: অন্নপূর্ণা যোজনা অনলাইন ফর্ম ফিল আপের টোটাল প্রসেসটাই অনলাইনেই হবে। আপনাকে কোথাও কিছু ফর্ম জমা দিতে যাওয়ার দরকার নেই। খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে করে নিতে পারবেন আবেদন। বাড়িতে বসে অনলাইনে কিভাবে আবেদন করবেন, দেখে নিন অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন পদ্ধতি… WhatsApp Channel…

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.