Nawshad Siddiqui ISF: একক শক্তিতে লড়াই করেও যেসব আসনে ভালো ফল করেছে নওশাদ সিদ্দিকী’র আইএসএফ
এই প্রথম লোকসভা ভোটে একক শক্তিতে লড়াই করেও রাজ্যের চারটি কেন্দ্রে তৃতীয় স্থানে নওশাদ সিদ্দিকী’র আইএসএফ (isf)।
জোট নিয়ে নানা টানাপোড়েনের পরে সবশেষে একক ভাবে রাজ্যের বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়ে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আইএসএফ। শেষমেষ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হয়েছে গত ৪ই জুন। তবে কোনো আসনে জয়লাভ করতে না পারলেও বেশ কয়েকটি আসনে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।
বারাসাত, বসিরহাট, মথুরাপুর, জয়নগর কেন্দ্রে তৃতীয় স্থানে চলে এলো পীরজাদা নওশাদ সিদ্দিকীর আইএসএফ। বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ভোট পেয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৫০০ ভোট, বারাসাত লোকসভায় পেয়েছে ১ লক্ষ ২১ হাজার ৪৪০, মথুরাপুর কেন্দ্রে ৮৭ হাজার ৬০৬ ও জয়নগরে পেয়েছে ৬৫ হাজার হাজার ৩৭২ ভোট।
এছাড়াও যাদবপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া সহ একাধিক কেন্দ্রেও ভালো ফল করেছে দলটি। প্রবল বিজেপি বিরোধী হাওয়ার মধ্যেও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে যেভাবে মানুষ ভোট দিয়েছে, তাতে হয়তো আগামী বিধানসভায় বিজেপি বিরোধী দলগুলো তাকে কাছে টানার চেষ্টা করতে পারে।
ফলাফল ঘোষণার পর নওশাদ সিদ্দিকী বলেন –
“হেরে হতাশা হবার জায়গা নেই, এটা টি২০ নয়, আর ওয়ানডেও নয়, এটা টেস্ট খেলা। আজ হয়নি কিন্তু আগামী তে হবে” আশাবাদী নওশাদ সিদ্দিকী। তিনি আরো জানান সমাজ পরিবর্তনের লক্ষ্যে আগামী দিনেও একইভাবে লড়াই জারি থাকবে তাঁর।
RR DIGITAL TV তে সবার আগে নিউজ পেতে Follow করুন…
ফেসবুক পেজ | ইনস্টাগ্রাম | এক্স হ্যান্ডেল (টুইটার) | টেলিগ্রাম চ্যানেল | হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং সাবস্ক্রাইব করুন – ইউটিউব চ্যানেলে
Loksabha Election Result WB 2024: লোকসভা নির্বাচন ২০২৪ এ পশ্চিমবঙ্গের ফলাফল…
Annapurna Yojana Online Application Process: অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেতে আর কোথাও যেতে হবেনা। সহজে বাড়িতে বসে মোবাইল থেকেই করুন আবেদন
Annapurna Yojana Online Application Annapurna Yojana Online Application Process: অন্নপূর্ণা যোজনা অনলাইন ফর্ম ফিল আপের টোটাল প্রসেসটাই অনলাইনেই হবে। আপনাকে কোথাও কিছু ফর্ম জমা দিতে যাওয়ার দরকার নেই। খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে করে নিতে পারবেন আবেদন। বাড়িতে বসে অনলাইনে কিভাবে আবেদন করবেন, দেখে নিন অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন পদ্ধতি… WhatsApp Channel…
Annapurna Yojana: “অন্নপূর্ণা যোজনা” পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প 2026: মহিলাদের জন্য মাসিক 3000 টাকার আর্থিক সহায়তা, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য
Annapurna Yojana: 2026শে পশ্চিমবঙ্গ সরকারে এসেই মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে একটি নতুন প্রকল্প চালু করেছে শুভেন্দু অধিকারীর সরকার, যার নাম “অন্নপূর্ণা ভান্ডার যোজনা” (Annapurna Yojana)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে DBT র মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। সম্প্রতি প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পটি…
পাঁশকুড়ার প্রতাপপুরে অনুষ্ঠিত হলো পীর আল্লামা মরহুম সৈয়দ খালেদ হোসাইন সাহেবের সওয়াব রেশানি মজলিস
Pratapur darbar Sharif: পাঁশকুড়ার প্রতাপপুরে অনুষ্ঠিত হলো পীর আল্লামা মরহুম সৈয়দ খালেদ হোসাইন সাহেবের সওয়াব রেশানি মজলিস পূর্ব মেদিনীপুর জেলার প্রতাপপুর দরবার শরীফে লাখো ভক্ত-মুরিদের সমাগমে আজ অনুষ্ঠিত হলো পীর আল্লামা মরহুম সৈয়দ খালেদ হোসাইন সাহেবের আত্মার শান্তি কামনায় ‘সওয়াব রেশানি’ মজলিস। তাঁর ইনতেকালের পর থেকেই গভীর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। WhatsApp Channel Join…

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.