Annapurna Yojana: 2026শে পশ্চিমবঙ্গ সরকারে এসেই মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে একটি নতুন প্রকল্প চালু করেছে শুভেন্দু অধিকারীর সরকার, যার নাম “অন্নপূর্ণা ভান্ডার যোজনা” (Annapurna Yojana)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে DBT র মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। সম্প্রতি প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পটি 1লা জুন 2026 থেকে কার্যকর হবে।
বর্তমানে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, কারা এই সুবিধা পাবেন, কীভাবে আবেদন করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে এর সম্পর্ক কী, এবং নতুন আবেদনকারীদের জন্য কী নিয়ম থাকবে। এই নিবন্ধে আমরা সহজ ভাষায় বিস্তারিতভাবে সব তথ্য তুলে ধরছি।
Annapurna Yojana
অন্নপূর্ণা যোজনা কী?
অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের একটি নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের জীবনযাত্রার মান উন্নত করা।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পে নির্বাচিত মহিলারা প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এই টাকা সরাসরি DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে
অন্নপূর্ণা যোজনার মূল উদ্দেশ্য
এই প্রকল্পের মাধ্যমে সরকার মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতে চাইছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবারে মহিলাদের নিজস্ব আয়ের উৎস নেই। ফলে এই মাসিক ভাতা তাদের দৈনন্দিন খরচ, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারের অন্যান্য প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সরকারের দাবি অনুযায়ী,
- এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি করবে
- সামাজিক মর্যাদা বাড়াবে
- পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করবে
- গ্রামীণ ও শহুরে দরিদ্র পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে
কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন? (Eligibility Criteria of Annapurna Yojana)
সরকারি নোটিফিকেশন অনুযায়ী, আবেদনকারীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ আরোপ করা হয়েছে।
- বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে: ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে। অর্থাৎ ২৫ বছরের কম বা ৬০ বছরের বেশি বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।
- সরকারি চাকরি না থাকা: যেসব মহিলা স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত, নিয়মিত বেতন পান, পেনশনভোগী, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা স্থানীয় সংস্থায় চাকরি করেন তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। এছাড়াও রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক কর্মচারীরাও এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
- আয়কর প্রদানকারী না হওয়া: যদি কোনো মহিলা আয়কর (Income Tax) প্রদান করেন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।
প্রতি মাসে কত টাকা দেওয়া হবে?
অন্নপূর্ণা যোজনার আওতায় প্রত্যেক যোগ্য মহিলারা প্রতি মাসে ₹3000 টাকা করে পাবেন। এই অর্থ সরাসরি DBT পদ্ধতিতে আবেদনকারীর আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ফলে মধ্যস্থতাকারীর ভূমিকা থাকবে না এবং স্বচ্ছতা বজায় থাকবে।
কবে থেকে টাকা পাওয়া শুরু হবে?
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 1লা জুন 2026 থেকে এই প্রকল্প কার্যকর হবে এবং ওই তারিখ থেকেই যোগ্য সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে।
লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে অন্নপূর্ণা যোজনার সম্পর্ক কী?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী, তাদের অধিকাংশকেই নতুন অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর (Migration) করা হবে। তবে কিছু ক্ষেত্রে সুবিধাভোগীদের বাদ দেওয়া হতে পারে, যেমন:
- মৃত ব্যক্তির নাম
- স্থানান্তরিত (shifted) সুবিধাভোগী
- ভোটার তালিকা সংশোধনে মুছে যাওয়া নাম
- অনুপস্থিত ভোটার
- যাচাই প্রক্রিয়ায় অযোগ্য প্রমাণিত ব্যক্তি
অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন হবেনা, যদি তারা যোগ্যতার শর্ত পূরণ করেন।
নতুন আবেদনকারীরা কীভাবে আবেদন করবেন?
নতুন আবেদনকারীরা নির্দিষ্ট “Annapurna Yojana Portal”-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য সম্ভাব্য প্রয়োজনীয় নথি
যদিও সরকার এখনো সম্পূর্ণ আবেদন নির্দেশিকা প্রকাশ করেনি, তবে সম্ভাব্যভাবে নিচের নথিগুলি লাগতে পারে:
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাংক পাসবই
- মোবাইল নম্বর
- বাসস্থানের প্রমাণপত্র
- বয়সের প্রমাণ
- পাসপোর্ট সাইজ ছবি
আবেদন শুরু হলে অফিসিয়াল নির্দেশিকা দেখে নথি আপলোড করা উচিত।
আবেদন যাচাই কীভাবে হবে?
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন যাচাইয়ের জন্য বিভিন্ন প্রশাসনিক আধিকারিক নিয়োজিত থাকবেন।
গ্রামীণ এলাকায়: BDO (Block Development Officer)
শহরাঞ্চলে: SDO (Sub-Divisional Officer)
কলকাতা পৌর এলাকায়: কলকাতা পুরসভার নির্দিষ্ট আধিকারিক
যাচাই সম্পন্ন হওয়ার পরে জেলা প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা হবে।
DBT পদ্ধতির সুবিধা
অন্নপূর্ণা যোজনায় টাকা সরাসরি ব্যাংকে পাঠানোর জন্য DBT পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এর ফলে:
- দুর্নীতি কমবে
- দ্রুত টাকা পৌঁছাবে
- মধ্যস্বত্বভোগীর সমস্যা থাকবে না
- স্বচ্ছতা বজায় থাকবে
তবে আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত আছে।
আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট কেন জরুরি?
সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যে টাকা শুধুমাত্র Aadhaar linked bank account
এ জমা হবে। তাই আবেদন করার আগে অবশ্যই
- আধার ও ব্যাংক লিঙ্ক আছে কিনা যাচাই করুন
- NPCI mapping সক্রিয় আছে কিনা নিশ্চিত করুন
- মোবাইল নম্বর আপডেট রাখুন
আবেদন করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
- আধার ও ব্যাংক লিঙ্ক সক্রিয় কিনা দেখুন
- মোবাইল নম্বর চালু রাখুন
- সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও তথ্য দেবেন না
- কোনো দালাল বা এজেন্টের মাধ্যমে আবেদন করবেন না
- আবেদন করার সময় সঠিক তথ্য দিন
পশ্চিমবঙ্গ সরকারের “অন্নপূর্ণা যোজনা” রাজ্যের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প হতে চলেছে। প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা বহু পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী, তাদের জন্য এই প্রকল্প বিশেষ গুরুত্বপূর্ণ। পাশাপাশি নতুন আবেদনকারীদের জন্যও ১ জুন ২০২৬ থেকে অনলাইন আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে আবেদন করার আগে সরকারি নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়া এবং সমস্ত তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি।
Annapurna Yojana
অন্নপূর্ণা যোজনায় কত টাকা পাওয়া যাবে?
প্রতি মাসে ₹৩,০০০ টাকা।
কবে থেকে আবেদন শুরু হবে?
১ জুন ২০২৬ থেকে অনলাইন আবেদন পোর্টাল চালু হওয়ার কথা বলা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
২৫ থেকে ৬০ বছর বয়সী, আয়কর প্রদান করেন না এবং সরকারি চাকরিতে নেই — এমন মহিলারা।
লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীরা কি আবার আবেদন করবেন?
অধিকাংশ ক্ষেত্রেই তাদের স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হতে পারে।
টাকা কীভাবে পাওয়া যাবে?
আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে।
RR DIGITAL TV তে প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে স্যোসাল মিডিয়ায় আমাদের সাথে জুড়ে থাকুন…
| ফেসবুক পেজ | ফলো করুন |
| হোয়াটসঅ্যাপ চ্যানেল | ফলো করুন |
| ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইব করুন |
| টেলিগ্রাম চ্যানেল | জয়েন করুন |
| এক্স হ্যান্ডেল (টুইটার) | ফলো করুন |
| ইনস্টাগ্রাম | ফলো করুন |

“RR DIGITAL TV” is an online Portal, We Daily give You content about Bengali News And India West Bengal Government Update such as Job, Scheme, Latest Announcement, Employment and Education, Banking and Others.